মাগুরাতে নেই কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিড়ম্বনার শিকার সাধারন জনগন

মাগুরানিউজ.কমঃ 

file

মাগুরাতে নেই কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ফলে বিড়ম্বনার শিকার মাগুরার আবেদনকারীরা।

দেশে ৪২ টি কর্মসংস্থান ও জনশক্তি অফিস আছে। যা মাগুরাতে না থাকার কারনে এবং তথ্য বিভ্রাটের কারনে অনেক আবেদনকারী বঞ্চিত হতে পারেন বলে মনে করছেন সাধারন জনগন। সৌদি যেতে ইচ্ছুকরা জানতে চেয়েছেন যেহেতু মাগুরাতে কর্মসংস্থান ও জনশক্তি অফিস নেই। মাগুরাতে সৌদি আরবে যাওয়ার রেজিষ্ট্রেশন কিভাবে করতে হবে?

জেলা ই সেবা কেন্দ্র মাগুরা, মাগুরার সৌদি আরবে গমনইচ্ছুক দের রেজিষ্ট্রেশন করতে পরামর্শ দিলো যশোর অফিস অথবা ঝিনাইদহে অফিসে গিয়ে। 

ঝিনাইদহ অফিসে ফোন করে জানা গেল এখনো সেখানে শুরুই হয়নি,পরে যোগাযোগ করতে পরামর্শ দিলো ।

যশোরে ফোন করে জানা গেল মাগুরার আবেদনকারীদের আবেদন যশোরে করা যাবে, তবে রবি, সোমবারের দিকে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে তথ্য বিভ্রাটের জন্য মাগুরা জেলা ই তথ্য সেবাকেন্দ্রে যোগাযোগ করে জানা গেল, এটি শুরু হয়েছে ঢাকায়। শেষ সময় আগামীকাল(বৃহঃপতিবার)। ঢাকাতে প্রযুক্তি মেলাতে শুরু হয়েছে ২০০ টাকা যার রেজিষ্ট্রেশন ফিস। আগামীকালই শেষ দিন। তারপর দেশব্যাপি চলবে রেজিষ্ট্রেশন।

এক তথ্য মতে দেশে ৪২ টি কর্মসংস্থান ও জনশক্তি অফিস আছে। যা মাগুরাতে না থাকার কারনে এবং তথ্য বিভ্রাটের কারনে মাগুরার অনেক আবেদনকারী বঞ্চিত হতে পারেন রেজিষ্ট্রেশন করতে। তবে যারা ঢাকা আছেন তারা অফিসে গিয়ে করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: