হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তান দলে ‘নতুন অস্ত্র’

মাগুরানিউজ.কমঃ 

Pakistan1429606853

রাজ্যের সব চিন্তা এখন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুসের মাথায়। দলের দায়িত্ব নেওয়ার পর  তিনি এমন মসিবতে কখনো আর পড়েছিলেন কি? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।

তবে এটা নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশে এসে অন্তত এমন পরিস্থিতির শিকার এবারই প্রথম। তা ছাড়া যেখানে বাংলাদেশ সফরে এসে হুমকি দেওয়ার কথা ছিল ইউনুসের, উল্টো তার কণ্ঠে বেজেছিল সমীহের সুর। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করেই হয়তো পাকিস্তানের কোচের এমন সমীহবার্তা।

তবে সমীহ না করলে ওয়াকার বিপদেই পড়তেন! সিরিজ হারা কিংবা হোয়াইটওয়াশ করার পর কী জবাব দিতেন পাকিস্তানের কোচ? তরুণ দল নিয়ে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। এবার হোয়াইটওয়াশের অপেক্ষায়। তবে এই বাংলাওয়াশ এড়ানোর সুযোগ পাচ্ছে সফরকারীরা।

আগামীকাল (বুধবার) দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এ কথা বলার অপেক্ষা রাখে না যে ওই ম্যাচে পাকিস্তানের লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ এড়ানো। আর সেই হোয়াইটওয়াশ এড়াতে  ‘নতুন অন্ত্র’ উমর গুলকে দলে রাখতে চাইবেন ওয়াকার।

পাকিস্তান দলে উমর গুল একজন অভিজ্ঞ বোলার। তবে এই সিরিজে তিনি ‘নতুনই’। কেননা বাংলাদেশের বিপক্ষে গুল ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন না, এহসান আদিলের ইনজুরির কারণে দলে ফিরেছেন। আগামীকাল নিজের সেরাটা দিয়ে পাকিস্তানের কপালে লাগতে চলা কলঙ্ক এড়াতে চাইবেন গুলও।

তবে বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পাকিস্তান হোয়াইওয়াশ এড়াতে পারবে না। তাতে সফরকারী দলে যত ‘নতুন অস্ত্র’ই আসুক না কেন! ছন্দে থাকা টাইগারদের কাছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা  যে এখন অনেক উঁচুতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: