দ্রুত গতিতে ট্রেন চলার বিশ্ব রেকর্ড

মাগুরানিউজ.কমঃ

150421083242_japan_train_640x360_bbc_nocreditদ্রুত গতিতে ট্রেন চলার যে বিশ্ব রেকর্ড জাপানের একটি ট্রেন আজ সেটা ভেঙে দিয়েছে।

ট্রেনটির সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা ৩৭৪ মাইল।

গত সপ্তাহে এই ট্রেনেরই আরেকটি পরীক্ষামূলক চালনায় গতি ছিলো ঘণ্টায় ৫৯০ কিলোমিটার।

পরীক্ষামূলকভাবে মাউন্ট ফুজির কাছে এই ট্রেনটি চালানো হয়।

যে প্রযুক্তির সাহায্যে এই ট্রেনটি চালানো হয়েছে তাকে বলা হয় ম্যাগনেটিভ লেভিটেশন বা ম্যাগলেভ।

এই প্রযুক্তিতে বিদ্যুতায়িত চুম্বকের সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর বাতাসে ঝুলে থেকে ছুটতে থাকে।

জাপানের রেল পরিবহন কোম্পানি সেন্ট্রাল জাপান রেলওয়ে চাইছে রাজধানী টোকিও এবং মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার মধ্যে এই ট্রেন সার্ভিস চালু করতে।

তাদের টার্গেট ২০২৭ সাল।

সার্ভিসটি চালু হলে ২০৮ কিলোমিটার দূরের এই দুটো শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।

বর্তমানে তার প্রায় দ্বিগুণ সময় লাগে এই পথ পাড়ি দিতে।বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: