মাগুরা-১ উপ-নির্বাচন: আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

মাগুরানিউজ.কমঃ 

AL_Logo_banglanews24_886381326

মাগুরা-১ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে দলটি।
 
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা আগামী ২২ ও ২৩ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ২৪ এপ্রিল শুক্রবারে মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
 
নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
 
আগামী ২৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
 
সোমবার (২০ এপ্রিল) রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। আগামী ৩০ মে এ আসনের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, যাচাই-বাছাই ৪ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: