হেসেখেলেই জিতল পাকিস্তান

মাগুরানিউজ.কমঃ 

জয়ের পর মাঠ ছাড়ছেন পাকিস্তানের ইউনিস খান ও মিসবাহ-উল-হক
জয়ের পর মাঠ ছাড়ছেন পাকিস্তানের ইউনিস খান ও মিসবাহ-উল-হক

দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেসেখেলেই জিতেছে পাকিস্তান। ম্যাচটিতে ২৪৮ রানের বড় ব্যবধানের জয় পেয়েছে মিসবাহ-উল-হকের দল।

সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাহাত আলী। দুই ইনিংস মিলে পাকিস্তানের এই পেসার ঝুলিতে পুরেছেন ছয় উইকেট (৪+২)।

চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে ৪৭৯ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় পাকিস্তান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১৭৪ রান তুলতেই নিউজিল্যান্ড আট উইকেট হারায়। ২০ রান করে বিদায় নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম লাথাম। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৯ রান।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলকে বলার মতো রান এনে দিতে পারেননি কেন উইলিয়ামস (২৩) ও রস টেলর (৮)। কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে এসেছে ২৩ রান। চতুর্থ দিন শেষে অপরাজিত ছিলেন মার্ক ক্রেগ (২৭) এবং ইশ সোধি (২৭)।

পঞ্চম দিনে ৩০৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। হাতে ছিল দুই উইকেট। তাই জয়ের আশা তারা ছেড়ে দিয়ে ড্রয়ের চিন্তাই করেছিলেন কিউইরা।

কিন্তু সেটিও সম্ভব হয়নি। পঞ্চম দিনে মাঠে নেমে নিউজিল্যান্ডের স্কোরশিটে ১ রান যোগ করতেই ইয়াসির শাহের শিকার হয়ে বিদায় নেন মার্ক ক্রেগ (২৮)।

তবে লড়াই করেছেন ইশ সোধি। তুলে নিয়েছেন ফিফটি। ইনিংসকে লম্বা করার চেষ্টা করেছেন তিনি। ১০২ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৬৩ রানের মাথায় সাজঘরে ফেরেন সোধি। ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন টেন্ট বোল্ড। আর তাতে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২৩১ রানে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে টম লাথামের সেঞ্চুরির সুবাদে ২৬২ রান তুলেছিল ব্রেন্ডন ম্যাককালামের দল। 

এদিকে, পাকিস্তানের প্রথম ইনিংসটা ছিল রেকর্ডময়। টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানই ৮০ রানের বেশি রান করেন। তা ছাড়া তিন ব্যাটসম্যান ইউনিস খান, মিসবাহ-উল-হক ও আহমেদ শেহজাদ পান সেঞ্চুরির দেখা। প্রথম ইনিংসে মাত্র তিন উইকেট হারিয়ে ৫৬৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

এরপর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের দাপট ছিল। ২ উইকেট হারিয়ে তারা করেছিল ১৭৫ রান। এবার সেঞ্চুরি আদায় করেন নেন মোহাম্মদ হাফিজ (১০১*)।  আজাহার আলি করেন ২৩ রান। আর ইউনিসের ব্যাট থেকে আসে ২৮ রান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: