মাগুরানিউজ.কমঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
এই অ্যাকাউন্টের নাম www.facebook.com/univdhaka.ac.bd ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফেসবুক পাতার উদ্বোধন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


