মাগুরানিউজ.কমঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় মহিলা পার্টি পুনর্গঠন করেছেন। পুনর্গঠিত কমিটিতে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে সভানেত্রী এবং অনন্যা হোসেন মৌসুমীকে সাধারণ সম্পাদিকা নিয়োগ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে- অবিলম্বে তা কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


