গাছ রক্ষায় অভিনব আন্দোলন

মাগুরানিউজ.কমঃ 

v

ফ্রাক্রু পিতাক নানথাখুন নামে এই ভিক্ষু গত ২৫ বছর ধরে পরিবেশ রক্ষার লক্ষ্যে গাছপালার গায়ে পরিয়ে দিচ্ছেন গেরুয়া পোষাক। কোন মানুষের গায়ে গেরুয়া উঠলে যেমন সে ভাল মানুষ হওয়ার চেষ্টা করে,” তিনি বলছেন, ”তেমনি আমরা যখন কোন গাছের গায়ে গেরুয়া চড়াই তখন আশা করি মানুষ সেটিকে একটি পবিত্র চিহ্ন হিসেবে দেখবে এবং গাছটিকে রক্ষা করার চেষ্টা করবে।”

থাইল্যান্ড বৌদ্ধ-প্রধান দেশ। বৌদ্ধ ধর্মমতে এই গেরুয়া পোশাককে পবিত্র বলে মনে করা হয়।

গাছের গায়ে গেরুয়া পোশাকের জন্য কেউ গাছটিকে কেটে ফেলতে চায় না।

ফ্রাক্রু পিতাক নানথাখুন বলছেন, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নান্‌ প্রদেশে বণভূমি ধ্বংসের মাত্রা এখন এক বিপদজনক পর্যায়ে পৌঁছেছে।

মধ্যস্বস্ত্বভোগী দালাল, ভূমিদস্যু এবং অবৈধ কাঠ ব্যবসায়ীরা ব্যাপক হারে গাছপালা কেটে ফেলছে বলে তিনি জানান।
”আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে একে মোকাবেলা করা যায়। শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্মবষিয়ক পুস্তক ঘাঁটাঘাটি করে এর জবাব পেলাম।

এই প্রথায় ধর্মীয় আচার পালনের পর গাছে গায়ে ছিটিয়ে দেয়া হয় পবিত্র জল এবং পরিয়ে দেয়া হয় গেরুয়া। এই ভাবে গেরুয়া পোশাক পরিয়ে নান্‌ প্রদেশে বহু গাছকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা হয়েছে।

প্রকল্পটি এতটাই সফল যে লাওস, ভিয়েতনাম, মিয়ানমার, ভুটান এবং শ্রীলংকাতেও একই ভাবে গাছ রক্ষার আন্দোলন শুরু হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: