সৌদি আরব যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু সোমবার

মাগুরানিউজ.কমঃ 

bangladeshi-passport

আগামীকাল সোমবার সৌদি আরবসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের যাওয়ার ইচ্ছুকদের জন্য নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধন ফি মাত্র ২০০ টাকা। সৌদি আরব যেতে ইচ্ছুক যারা তারা রাজধানীর মগবাজারের পাশে নিউ ইস্কাটন প্রবাসী কল্যাণ ভবন এবং দেশের সকল জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নারী ও পুরুষ কর্মীদের নাম নিবন্ধন শুরু করতে যাচ্ছে সরকার।

জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো কর্তপক্ষ জানিয়েছে, নিবন্ধন ফি দুইশ’ টাকা ধরা হয়েছে। এই তালিকা যোগ হবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত তালিকার সঙ্গে। পুরুষ শ্রমিকের ক্ষেত্রে নিবন্ধনের বয়স হতে হবে ১৮-৪৫ বছর। নিবন্ধনের জন্য গৃহপরিচালিকা হিসেবে নারীদের বয়স ২৫-৪৫ বছর।

নিবন্ধনের আসা ব্যক্তির অবশ্যই সঙ্গে আনতে হবে পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল সোমবার ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিবন্ধন প্রক্রিয়া চলবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড মেলাতেও এই রেজিস্ট্রেশান করা পারবে। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৬০ নম্বর প্যাভিলিয়নে মাত্র ২০০/- টাকায় এ নিবন্ধন করা হবে।

আগামীকাল সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধন চলবে। সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সৌদি ডিজিটাল ওয়ার্ল্ড মেলাসহ নির্দেশিত স্থানে হাজির হয়ে নিবন্ধন করাতে পারবেন। সৌদি আরব ছাড়াও অন্য দেশে যেতেও নিবন্ধন করা যাবে ডিজিটাল ওয়ার্ল্ড মেলায়। হংকং, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে গৃহশ্রমিক (হাউজ কিপিং) পেশায় কাজ করতে আগ্রহী নারীরাও নাম নিবন্ধন করাতে পারবেন এখানে।

এ বিষয়ে বিএমইটির পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) নুরুন্নাহার স্বক্ষরিত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: