উৎসবমুখর মাগুরা, বাংলাদেশের আজ শিরোপার লড়াই

মাগুরানিউজ.কমঃ 

150208024745_bangabandhu_gold_cup_logo_624x351_bff_nocredit

বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। মাগুরাতে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৫ টায় খেলাটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

শনিবার সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে এই প্রথমবার টুর্নামেন্টটির ফাইনাল খেলছে বাংলাদেশ।

গত এক দশকে এই প্রথম কোন বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলছে বাংলাদেশ।

রো্‌ববারের ফাইনালে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, এই টুর্নামেন্টে শুধুমাত্র বাংলাদেশ এবং শ্রীলংকার জাতীয় দল খেলেছে আর অন্যান্য দেশগুলোর অনুর্দ্ধ ১৯ বা অনুর্দ্ধ ২৩ দল খেলছে, সে হিসেবে বাংলাদেশই ফেভারিট এবং ফাইনাল খেলাটা তাদের প্রাপ্য।”

যদিও টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম খেলায় মালয়েশিয়া অনুর্দ্ধ ২৩ দলের সাথে পরাজিত হয়েছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচটিকে দূর্ভাগ্য হিসেবেই মনে করছেন শফিকুল ইসলাম মানিক।

তিনি বলেন, বাংলাদেশ দলের একটি বড় সুবিধা হচ্ছে অধিকাংশ খেলোয়াড়ই ক্লাবে একসাথে খেলে এসেছেন এবং তারা নিজ মাঠে তারা খেলার সুবিধা পাচ্ছেন।

বাংলাদেশ জাতীয় দলের আটজন খেলোয়াড়ই শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং তিনজন খেলোয়াড় শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে খেলছেন।

শফিকুল ইসলাম মানিক বলছেন, ফাইনালে জয়ের জন্য বাংলাদেশ শারিরীক এবং মানসিকভাবে প্রস্তত। তবে অতিরিক্ত চাপ সামলাতে পারাটাই বাংলাদেশের জন্য আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাড়াতে পারে বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই কোচ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: