মাগুরানিউজ.কমঃ
বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী পল গগাঁর একটি চিত্রকর্ম ৩০ কোটি ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা। বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া শিল্পকর্মের রেকর্ড গড়ল এটি। ১৮৯২ সালে আঁকা ‘কবে তুমি বিয়ে করবে’ শিরোনামে তাহিতির দুই তরুণীকে নিয়ে আঁকা এ চিত্রকর্ম সুইজারল্যান্ডের সংগ্রাহক সোথবি নিলামঘরের সাবেক কর্মকর্তা রুডলফ স্টায়েশ্চেলিনের কাছে ছিল। তার কাছ থেকে ধারে কয়েক দশক এটি ছিল ব্যাসেলের কুর্ট মিউজিয়ামে। সূত্র :বিবিসি।


