সালাম-ববি-কবরীসহ সরে দাঁড়ালেন ৭ জন

মাগুরানিউজ.কমঃ 

43667

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন না করতে সাতজন তাদের মানোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই সাতজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যাহারের আবেদনের সই যাচাই করে নির্বাচন কর্মকর্তারা তা গ্রহণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিবার্চন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আব্দুস সালাম। বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সারাহ বেগম কবরী।

অপরদিকে উত্তরের আরেক প্রার্থী ববি হাজ্জাজও তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এছাড়া ঢাকা উত্তরের মেয়র পদের প্রার্থীদের মধ্যে নির্দলীয় প্রার্থী মোস্তফা কামাল আজাদী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলনের ইমতিয়াজ আলম, নির্দলীয় আবুল বাশার ও রিয়াজ উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: