মাগুরায় মধুমতিতে ধরা পড়ছে বিশাল আকৃতির রুই-কাতলা

মাগুরানিউজ.কমঃ 

11034211_1619200341ty6452ui48_4267031593851699161_n

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেদের জালে ঢাউস আকৃতির রুই-কাতলা মাছ ধরা পড়েছে।   জেলেরা বিরাট খুশি। গত এক সপ্তাহ ধরে নদীর বিভিন্ন পয়েন্টে স্থানীয় জেলেদের জালে ঢাউস আকৃতির রুই-কাতলা মাছ ধরা পড়েছে।

পহেলা বৈশাখকে সামনে রেখে বড় আকৃতির রুই-কাতলা মাছ ধরা পড়ায় চড়া দাম পেয়ে জেলেরাও খুশি।

জেলে কিরণ মাঝি জানান, মধুমতির ঝামা এলাকায় তিনি লোকজন নিয়ে নিয়মিত জাল দিয়ে মাছ ধরেন। আজ বেলা সাড়ে তিনটার  দিকে জাল তোলার সময় প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন। পরে জালের সঙ্গে উঠে আসে বড় কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ১২ কেজি হবে বলে তিনি জানান।

উপজেলা সদর বাজারে প্রতিকেজি মাছ ৮০০ টাকা দরে ৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। স্থানীয় ধনাঢ্য এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

মহম্মদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী বলেন, মধুমতিতে একসময় প্রচুর মাছ ছিল। নাব্যতা কমে যাওয়ার পরও  মাঝে মধ্যে বিরল প্রজাতির বড় মাছ ধরা পড়ে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: