মাগুরা-১ আসনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে- নির্বাচন কমিশনার

মাগুরানিউজ.কমঃ 

dxty

মাগুরা-১ আসনের নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষনা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় করার পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ।

নির্বাচন কমিশন সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহ নেওয়াজ বলেন, ‘বড় দলগুলো যেভাবে নির্বাচনে জড়িয়ে পড়ছে এবং বাইরে থেকে তারা যেভাবে দলীয়ভাবে প্রার্থীদের সমর্থন দিচ্ছে আমার মতে, এটা দলীয় নির্বাচন হলেও খারাপ হয় না, ভালই হয়।’

তিনি বলেন, ‘পাশের দেশ ভারতেও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভিত্তিতে হয়ে থাকে।’

শাহ নেওয়াজ বলেন, ‘নির্বাচন কমিশন বর্তমানে দলভিত্তিক প্রার্থিতা দিচ্ছে না এবং এটা গ্রহণ করছে না, আইনেও তা নেই। কিন্তু দলগুলো প্রার্থীদের পেছন থেকে সমর্থন করছে। সবচেয়ে ভালো হয়, আইন করে সরাসরি সমর্থন দেওয়া।’

তিনি বলেন, ‘সরকার যদি এমন কোনো আইন করতে চাই, তাহলে আইনগতভাবে আমাদেরকে জানাতে হবে।’

একটি দল জোর করে কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করিয়ে নিচ্ছে, এটা ইসি কিভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা মোটেও ইসির বিষয় নয়, এ বিষয়ে একক ক্ষমতা রিটানিং কর্মকর্তার। তিনি এ বিষয়ে বলবেন। আইনেও তাই-ই বলা আছে।’

আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, ‘আচরণ বিধি তৈরিই করা হয়েছে মানার জন্য। যারা নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন তাদের সবাইকে অবশ্যই আচরণ বিধি মানতে হবে। আচরণ বিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ব্যবস্থার কথা বলা হলেও দৃশ্যমান কোনো ভূমিকা নেয়া হচ্ছে না, এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ‘আপনার জানেন, প্রতিদিনই আচরণিবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাজিস্ট্রেটরা আর্থিক জরিমনা করছেন। আমরা যে ব্যবস্থা নিচ্ছি না, একথা সত্য নয়। যেখানেই আচরণ বিধি লঙ্ঘন হবে ইসি সেখানে ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের ব্যাপার ইসির যতটা শক্ত হওয়ার দরকার ততটাই হবে। আচরণ বিধি লঙ্ঘন রোধে আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়িয়ে দিয়েছি। যত দিন যাবে ম্যাজিস্ট্রেটের সংখা বাড়বে।’

মাগুরা-১ আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: