মাগুরানিউজ.কমঃ
খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল (মঙ্গলবার) শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচকে সামনে রেখে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনায় পৌঁছেছে মেজবাহ-উল হক এবং মুশফিক বাহিনী।
পৃথক দুটি বাসে করে খুলনা মহানগরীর হোটেল সিটি ইন-এ পৌঁছান পাকিস্তান ও বাংলাদেশ দলের সদস্যরা। তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কোনো দলেরপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখা হয়নি। এর আগে বিকেলে ঢাকা থেকে যশোর বিমান বন্দরে অবতরণ করেন খেলোয়াড়রা। সাকিব-মুশফিকদের দেখতে বিকেল থেকেই হোটেলের সামনের সড়কে ক্রিকেট প্রেমীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। হোটেলে প্রবেশের পরও তাদের অনেককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা জানান, রাতে হোটেলে খাওয়া-দাওয়া শেষে বিশ্রাম নেবেন ক্রিকেটাররা।


