বাড়ছে মৃত্যুর মিছিল, সর্বশেষ সংখ্যা ১০০০

মাগুরানিউজ.কমঃ 

নেপাল

নেপালে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ক্রমেই বাড়ছে নিহত মানুষের সংখ্যা। বিভিন্ন বার্তা সংস্থার সর্বশেষ খবর অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০০। সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী এ পর্যন্ত নেপালে অন্তত ১০০০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া একই ঘটনায় ভারতে নিহত হয়েছেন অন্তত ৩৬ জন। অপরদিকে বাংলাদেশে এ পর্যন্ত ৪ জনের মুত্যর খবর নিশ্চিত করা গেছে।

বার্তা সংস্থা বিবিসি, সিএনএন মৃতের সংখ্যা ১০০০ এর ঘরে পৌঁছেছে বলে তাদের প্রতিবেদনে জানিয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০০ জনে। এর মধ্যে কাঠমান্ডু উপত্যকাতেই ৫২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নেপাল পুলিশ জানায়, অনেকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারকাজ চলছে উল্লেখ করে তিনি জানান, মৃতের সংখ্যা বাড়তে পারে।

ইউরোপীয় ভূমধ্য সিসমোলজিকাল সেন্টার জানায় নেপালের কাঠমান্ডুর ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিলো এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। শনিবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৯ মাত্রার।

নেপালে ভূমিকম্পে রাজধানীর কাঠমান্ডুর কেন্দ্রস্থলে অবস্থিত দারাহারা টাওয়ার ধসে পড়ে। এছাড়াও কাঠমান্ডু ও এর আশপাশের জেলায় আরও বেশ কিছু ভবন ধসে পড়ে এবং বেশ কয়েকটি স্থানে রাস্তায় বড় আকারের ফাটল দেখা দেয়।

নেপালের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের প্রভাবে এর পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশেও হতাহতের ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এ ভূমিকম্পে ভারতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিহারে ২৫ জন, পশ্চিম বঙ্গে ৩ জন ও উত্তর প্রদেশে ৬ জনের মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: