সাকিবের শতক ও আরো কিছু রেকর্ড

মাগুরানিউজ.কমঃ

shakib-mushfiq

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে চার বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্ব র‌্যাকিংয়ের তিন নম্বরে থাকা অলরাউন্ডের এটি ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির করেছিলেন সাকিব। চট্টগ্রামের জহুর আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ধুকতে থাকা বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন সাকিব। ৭০ রানে ৪ উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে ১৪৮ রানের জুটি গড়েন সাকিব। এ সময় ৯৯ বলে ১০টি চারের সাহায্যে ১০১ রান করেন তিনি।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ড আগে থেকেই ছিল সাকিবেরই। তামিম ইকবাল ও শাহরিয়োরের নাফীসের শতক চারটি করে।

সাকিবের আরেকটি রেকর্ড : এ দিন সাকিব আল হাসান আরেকটি রেকর্ড গড়েছেন। তা হলো দেশের মাটিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ২০০০ রান ও ১০০ উইকেট অর্জনের রেকর্ড। এর আগে শ্রীলঙ্কার জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস ও অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ এ রেকর্ড করেন।

পঞ্চম উইকেট জুটির রেকর্ড : সাকিব-মুশফিক জুটির কল্যাণে শুধু বড় সংগ্রহই করেনি বাংলাদেশ। গড়েছে রেকর্ডও। পঞ্চম উইকেট জুটিতে ১৪৮ রান তোলে এ জুটি। এর মধ্যে সাকিব করেন ৮৪ রান ও মুশফিক ৫৫ রান।

এক লাখ রানের মাইলফলক : এ ম্যাচে এক লাখ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এর মধ্যে টেস্টে বাংলাদেশ করেছে ৩৯ হাজার ৫৩৫ রান। ওয়ানডেতে আজকের ম্যাচের আগ পর্যন্ত ৫৪ হাজার ৭৩৭ রান। আর টি–টোয়েন্টিতে ৫ হাজার ৫৩২ রান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: