মাগুরানিউজ.কমঃ
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের জোয়ানরা মাগুরা জেলায় অভিযান চালিয়ে পৌনে ২ কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে। শুক্রবার ভোরে মাগুরা সদর থানার সাতখালি বাজারে এ অভিযান চালানো হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ডেকসিন ট্যাবলেট, ভোভিরিড ট্যাবলেট।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, শুক্রবার ভোর রাতে জীবননগর বিওপি’র একটি বিশেষ টহলদল মাগুরা জেলার সদর থানার সাতখালি বাজারে অভিযান চালিয়ে ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ লাখ ৭৯ হাজার টি ভারতীয় ডেকসিন ট্যাবলেট, ৪৫ হাজার ভোভিরিড ট্যাবলেট।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকা বলে জানান তিনি।


