বাংলাদেশের এক লাখ রান

মাগুরানিউজ.কমঃ

u-19-asia-cup-sm20131225004658_33032

বাংলাদেশের এক লাখ রান। ১ লাখ রানের ঘরে পৌঁছাতে ৪১৯টি ম্যাচ খেলতে হলো বাংলাদেশকে।

আজ চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বোলার চাতারার করা ৪০তম ওভারের প্রথম বলটি আলতো করে কাভারে ঠেলে দিয়ে ১ রান নিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়িয়েছিল ১৯৬ রানে। আর এ একটি রানের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পূর্ণ করল এক লাখ রান।

এর মধ্যে টেস্টে বাংলাদেশ করেছে ৩৯ হাজার ৫৩৫ রান। ওয়ানডেতে আজকের ম্যাচের আগ পর্যন্ত ৫৪ হাজার ৭৩৭ রান। আর টি–টোয়েন্টিতে ৫ হাজার ৫৩২ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ক্রিকেটের সবচেয়ে পুরনো দুই দলের। ১৬৫২ ম্যাচ খেলে ইংল্যান্ড রান করেছে ৬ লাখ ৫৯৮২ । অস্ট্রেলিয়া ১৬৮৭ ম্যাচ খেলে রান তুলেছে ৫ লাখ ৯৭ হাজার ৮২৪। আন্তর্জাতিক ক্রিকেটে এর পরই রান তোলার দিক দিয়ে আছে ভারত ৪ লাখ ৩৯ হাজার ৫৪৩। ওয়েস্ট ইন্ডিজের রান ৪ লাখ ৮ হাজার ৬২০। আর কোনো দলের চার লাখ রান নেই। তিন লাখ রান আছে পাকিস্তান (৩ লাখ ৭৫ হাজার ৭০৩), নিউজিল্যান্ড (৩ লাখ ২৫ হাজার ৫১৩) এবং দক্ষিণ আফ্রিকার (৩ লাখ ১৯ হাজার ৬২৯)। শ্রীলঙ্কার রান ২ লাখ ৮০ হাজার ৯৪৬। জিম্বাবুয়ের রান আজকের আগ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৭১১।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: