আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
মাগুরানিউজ.কমঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা রোববার। মাগুরাতে অগণিত ভক্ত আজ পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।
সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। মাগুরার মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা প্রভৃতি।
মাগুরার কলেজ ও বিভিন্ন স্কুলে সরস্বতী পূজা পালিত হচ্ছে সাড়ম্বরে।
মাগুরা শহরে নানা উদ্যোগে আলাদা শতাধিক পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে।
বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব মণ্ডপে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান ছাড়াও প্রসাদ বিতরণ, আপ্যায়ন, আলোকসজ্জা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


