সর্ষে ইলিশ থেকে শুরু করে টিক্কা-কোর্মা-পোলাওতে রাজকীয় নৈশভোজ ওবামার

মাগুরানিউজ.কমঃ 

obama-menu-655x360

সকাল থেকেই সরগরম রাইসিনা হিলসের পরিবেশ। অতিথি আর কেউ নয় স্বয়ং মার্কিন রাষ্ট্রনেতা। নৈশভোজে সমাগমও কম নয়। ২৫০ জন থাকবেন রাষ্ট্রপতি ভবনের বিশেষ ডিনার হলে। এর আগে কখনও এতজনকে একসঙ্গে জড় হতে দেখা যায়নি ওই হলে। খুব বেশি ১০০ জন অতিথিকে নিমন্ত্রণ করা হয়েছে।

নৈশভোজের মেনুতে বিশেষ নজর দেওয়া হয়েছে। মূলত ভারতীয় খাবারই থাকছে এই তালিকায়। মাছ-চিকেন-মটন বাদ যাচ্ছে না কোনোটাই। মার্কিন প্রেসিডেন্টের মুখে কোনটা রুচবে, তা নিয়ে চিন্তিত সবাই। তাই সর্ষে মাছ থেকে শুরু করে চিকেন টিক্কা সবই জায়গা পাবে এই বিশেষ নৈশভোজে।

লম্বা অতিথি তালিকায় নাম র‍য়েছে তাবড় ব্যক্তিত্বদের। সস্ত্রীক ওবামা তো থাকছেনই, থাকছেন নরেন্দ্র মোদী, মন্ত্রিসভার প্রথম সারির সদস্যরা। কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এদিন নিমন্ত্রিত। প্রতিভা পাটিল, এপিজেএ আব্দুল কালাম রয়েছেন এদিনের তারকা তালিকায়। দুই দেশের শীর্ষ নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত থাকবেন। সূত্রের খবর আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সানিয়া মির্জা, অমর্ত্য সেন, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকরেরও।

এদিনের মেনুতে কি কি থাকছে, দেখে নিন একঝলকে

  • গালাউটি কাবাব
  • সুফিয়ান ফিস টিক্কা
  • চিকেন মালাই কারি
  • ফ্রায়েড ব্রোকোলি
  • পনির মালাই টিক্কা
  • ভেজ কাবাব
  • সর্ষে মাছ
  • মটন রোগন জুস
  • চিকেন কোর্মা
  • ডাল রাইসিনা
  • ভেজ হাক্কা
  • কাঠি পকোড়া
  • ছোলে
  • পাপর
  • পোলাও
  • তন্দুরি রুটি
  • নান
  • মালপোয়া
  • রাবড়ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: