মাগুরানিউজ.কমঃ
স্পেনের ক্যারোলিন মারিনকে হারিয়ে সইদ মোদী গ্রাঁ প্রি খেতাব ধরে রাখলেন সাইনা নেহওয়াল৷ রবিবার লখনউ ফাইনালে স্প্যানিশ খেলোয়াড়কে ১৯-২১, ২৫-২৩, ২১-১৬ গেমে হারিয়ে গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন হন হায়দরাবাদি৷
বিশ্বচ্যাম্পিনয়ন মারিনের বিরুদ্ধে প্রথম গেম হারলেও হিম্মত হারেননি সাইনা৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফেরেন সাইনা৷ তৃতীয় গেমে (২১-১৬) অবশ্য সহজ জয় পান বিশ্বের দু’ নম্বর ভারতীয় তারকা৷


