সভাপতি শাকিব, সাধারণ সম্পাদক অমিত হাসান

মাগুরানিউজ.কমঃ 

Unt-1422687660

গতকাল অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। এ নির্বাচনে চলচ্চিত্র শিল্পীদের ভোটে সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে অমিত হাসান নির্বাচিতহয়েছেন। এ নির্বাচনে আহমেদ শরীফ ও মিশা সওদাগরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন তারা।  
সভাপতি পদে শাকিব খানের মোট প্রাপ্ত ভোট ৩৫৬। প্রতিদ্বন্দ্বি আহমেদ শরীফের মোট প্রাপ্ত ভোট ৭১। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অমিত হাসানের মোট প্রাপ্ত ভোট ২৪৭। আর মিশা সওদাগরের ১৮০। দুজন সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওমর সানি (২৮৮) ও নাদের খান (২৯০) ভোট পেয়ে।

তা ছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ-সাধারণ সম্পাদক মো. আরমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সাংগঠনিক সম্পাদক সুব্রত(৩৩৭), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডন(২৬৭), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সানু শিবা(২৭৪), প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক জ্যাকি আলমগীর(৩৬০), কোষাধ্যক্ষ কমল এবং কার্যনির্বাহী সদস্য পদে আলীরাজ (৪০৭), মৌসুমী (৪০৩), আমির সিরাজি (৩২১), ববি (২৬৬), জেসমিন  (৩৮০), ফরহাদ(৩৯৩), রকিব খান (৩৮৯), আফজাল শরীফ (৩৫৩), আমিরা, সুশান্ত (৩৩৩) ও শহীদুল আলম সাচ্চু (২৬০) জয়ী হয়েছেন।

৩০ জানুয়ারি, শুক্রবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। মোট ভোটার ৫৮৩ জন। এর মধ্যে ৪৮৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। তবে ৪২টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মিজু আহমেদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: