২১০ রানে অলআউট পাকিস্তান, ধুন্ধুমার ব্যাটিংয়ে জ্বলে উঠলেন আফ্রিদি

মাগুরানিউজ.কমঃ file

ওয়েলিংটনে ধুন্ধুমার ব্যাটিংয়ে জ্বলে উঠলেন শহীদ আফ্রিদি।

ব্যাট হাতে স্থিতথী ভূমিকা পালন করলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হকও। কিন্তু তারপরও বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা। শনিবার দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫.৩ ওভারে ২১০ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই মোহাম্মদ হাফিজের উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের পঞ্চম বলে কাইল মিলসের শিকার হন ৩৪ বছর বয়সী ওপেনার। ৩৪ রানের মধ্যে সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ (১৫) ও  ইউনিস খানও (৯)।

চতুর্থ উইকেট জুটিতে হারিস সোহেলকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন মিসবাহ। কিন্তু ব্যক্তিগত ২৩ রান করে কোরি অ্যান্ডারসনের শিকার কয়েকদিন আগে ‘ভূত’ দেখে আলোচনায় আসা পাক ব্যাটসম্যান। এরপর উমর আকমল ও সরফরাজ আহমেদও ব্যর্থ। কিন্তু দলের দুর্দিনে জ্বলে উঠলেন আফ্রিদি।

মাত্র ২৯ বলে ৯ চার ও তিন ছয়ে ৬৭ রান করে অ্যাডাম মিলনের শিকার হন পাঠান ব্যাটসম্যান। ৮৭ বলে ৫৮ রান করেন মিসবাহ। নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়ট ২৬ রানে তিনটি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পেয়েছেন টেন্ট্র বোল্ট, কাইল মিলস ও কোরি অ্যান্ডারসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: