র‌্যাবের হাতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

মাগুরানিউজ.কমঃ 

Rizvi-1422667034দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধরে নিয়ে গেছে র‍্যাব। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বারিধারার একটি বাড়ি থেকে র‍্যাব-১ এর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের প্রেস উইং ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে রুহুল কবির রিজভী বর্তমানে কোথায় আছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ৩ জানুয়ারি রাতে ‘অসুস্থ’ রিজভীকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ জানুয়ারি রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রিজভীর খোঁজখবর নিতে কেবিনে যান হাসপাতালের সেবিকা লাবণী। তিনি সেখানে গিয়ে দেখেন রিজভী কেবিনে নেই। এরপর পুরো হাসপাতাল খুঁজেও তাকে পাওয়া যায়নি। তিনি সেখান থেকে পালিয়ে আত্মগোপন করেন।

এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন বিএনপির এই নেতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: