শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত: কোহলির একবিংশ সেঞ্চুরি

মাগুরানিউজ.কমঃ 


kohli-1416152849

রোববার পঞ্চম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে ভারত। এর মধ্য দিয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি তারা শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে তারা।

রোববার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তার অধিনায়কোচিত ১৩৯ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে। ম্যাথুস ছাড়া থিসারে পারেরা ৫২ রান করেন। ভারতের বোলারদের মধ্যে ধাওয়াল কুলকারনি ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আকশার প্যাটেল ও অশ্বিন।

২৮৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ রানেই দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পরে ভারত। এরপর কোহলি ও রাইডু ভারতকে টেনে তোলেন। ৫৯ রানে রাইডু রান আউট হলেও কোহলি তার ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ১৩৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। আর ভারত ৭ উইকেট ৪৮.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।

অনবদ্য ১৩৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে একবিংশ শতাব্দীতে ক্যারিয়ারের একবিংশতম সেঞ্চুরি তুলে নিয়েছেন। 

৪৩তম ওভারে শ্রীলঙ্কার ইরাঙ্গার তৃতীয় বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। যা চলতি বছরে তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।

ভারতের হয়ে কোহলি ১৪৫টি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে সেঞ্চুরি করেছেন ২১টি। আর হাফ সেঞ্চুরি করেছেন ৩৩টি। তার সর্বোচ্চ রানের ইনিংস ১৮৩। যা তিনি ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকার মাঠে করেছিলেন। একদিনের ম্যাচে কোহলির ব্যাটিং গড় ৫২ এর উপরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: