মাগুরায় সংঘর্ষ , আটক ৯

মাগুরানিউজ.কমঃ 

imagesএলাকায় আধিপত্য বিস্তারের জেরে মাগুরার মহম্মদপুরের খলিশাখালী গ্রামে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২০টি বসত ঘরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় পাঁচজন আহত হন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগে ৯জনকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, খলিসাখালী গ্রামের স্বপন বিশ্বাস ও দাউদ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি স্বপনের সমর্থকেরা দাউদের লোকজনের ৯-১০টি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ঘটনায় মামলা হয়। আজ স্বপনের লোকজন আদালতে হাজিরা দিতে গেলে দাউদের সমর্থকেরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

হামলায় গোলাম নবী বিশ্বাস, রমজান বিশ্বাস,আইয়ুব আলী, নিজাম মোল্যা,তবিবর মোল্যা, আফসার মোল্যা ও ইউপি সদস্য হিসান মোল্যার ২০টি বসত ঘর ব্যাপক ভাঙচুর করা হয়। হিসানসহ কয়েকজনের বাড়ি থেকে মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানান।

পুলিশ এ ঘটনায় শুকুর মিয়া, ওমর আলী, মহম্মদ হোসেন,অভিজিত হোসেন, বাবু শেখ,আনোয়ার হোসেন,মন্টু  শেখ, রাসেদুল ও আমিনুরকে আটক করে।

মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: