মাগুরায় ডা. এম এস আকবরের ভাতিজাকে কুপিয়ে জখম

মাগুরানিউজ.কমঃ 

Kupuiye_329927127

মাগুরা জেলা আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোলকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার  রাত ৯টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে।

তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম এস আকবরের ভাইয়ের ছেলে।  

জানা গেছে, শহরের মহিলা কলেজ সড়কে রাতে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তিনি জজকোর্ট এলাকার নিজ চেম্বার থেকে শহরের নোমানী ময়দানসংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন।  

ঘটনার সময় কল্লোলের সঙ্গে থাকা মো. রাজু নামে তার এক সহকারী জানান, মোটরসাইকেলযোগে হামলাকারীরা এসে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

অ্যাডভোকেট কল্লোল বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মমতাজ মজিদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: