শ্রীপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। Magura news

মহসিন মোল্যা, বিষেশ প্রতিবেদক-

“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে মাগুরার শ্রীপুরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. কামরুল হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল আওয়াল, পরিবার কল্যাণ পরিদর্শিকা দিপ্তী আড্র, পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিউদ্দিন মোল্লা, পরিবার কল্যাণ সহকারী হাসিনা খাতুন, সাংবাদিক আবু হাসান লিটন প্রমুখ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হক জানান, এ উপলক্ষে ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে। এর মধ্যে রয়েছে, পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজননস্বাস্থ্য সেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা। এছাড়া গর্ভ নিরোধক ইনজেকটেবল গ্রহিতা সেবা ক্যাম্প গ্রহণ করা হবে। যা মাগুরা জেলার শুধুমাত্র শ্রীপুর উপজেলার সব্দালপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কার্যক্রম পরিচালিত হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: