শ্রীপুরে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ  উপলক্ষে সকালে রিকশা – ভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার (রেজিঃ নং খুলনা ২৪২৯) উদ্যোগে শ্রমিকদের মাঝে গেঞ্জি ও ক্যাপ বিতরণ,  আলোচনা সভা  ও বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে উপজেলার মাগুরা – শ্রীপুর সড়কের গুরুত্বপূর্ণ স্থানে এ র্যালি অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা রিকশা – ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাজাহান আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিকশা – ভ্যান শ্রমিক ইউনিয়নের মাগুরা জেলা সভাপতি মো. সাইফুল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, বাংলাদেশ  শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মো. মুক্তার হুসাইন, রিকশা ভ্যান – শ্রমিক  ইউনিয়নের শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নুর নবী, শ্রমিক নেতা মো. নান্নু মোল্লা, মো. তরিকুল ইসলাম তারেকসহ আরো অনেকে।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: