মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শালিখায় আই এফডি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ আজ সোমবার দুপুরে ইউএসএ আইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগিতায় এই প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়৷ এ উপলক্ষে উপজেলার দরিশলই গ্রামের ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের জমিতে উৎপাদিত বিনা ২৫ ও ব্রিধান ১০০ ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৩০ জন কৃষান-কৃষানী অংশগ্রহণ করে৷ সঞ্জিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন৷ আইএফডিসির ফিল্ড সুপার ভাইজার শরিফুল আলম মনি,আইএফডিসির সম্প্রসারন অফিসার মোঃ তরিকুল ইসলাম,উপসহকারি কৃষি অফিসার পলাশ বিশ্বাস৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,আইএফডিসির জেলা অফিসার মোঃ আনিচ্ছুজ্জামান৷ শালিখায় তুলনামূলক বিনা ধান ২৫ ধানের ফলন বেশি হওয়ায় আগামী বোরো মৌসুমে বিনা ধান ২৫ চাষে উপস্থিত সকল কৃষক আগ্রহ প্রকাশ করেন৷

