শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ও মোটর সাইকেল ভাংচুর

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। এসময় এক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও উভয় পক্ষের ১০টি মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা স্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া ও ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মোতাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে নবগ্রাম বাজারে মোটর সাইকেল প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এর কিছুক্ষন পর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এমএম মোতাসিম বিল্লাহ সংগ্রাম সমর্থকরা ওই নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উস্কানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

চেয়ারম্যান প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়ার অভিযোগ, বুধবার রাতে নবগ্রাম বাজারে নিজেদের নির্বাচনী কার্যালয় অবস্থান করছিলেন তাঁর সমর্থকরা। এমন সময় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোতাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকরা গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিম মোল্যার নেতৃত্বে অতর্কিত হামলা করে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। এতে তাঁর বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি এই চেয়রাম্যান প্রার্থীর।

এ অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা। তিনি বলেন, ‘মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের উপর অতর্কিত হামলা হয়। তাঁরা আমাদের বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে। এ সময় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে’।

একই ধরণের বক্তব্য চেয়ারম্যান প্রার্থী এম এম মোতাসিম বিল্লাহ সংগ্রামের। তিনি বলেন, ‘মিছিল যাওয়ার সময় আমাদের কর্মীদের উপর হামলা হয়। এতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। তাঁর মধ্যে একজনের অবস্থা গুরুতর’।

জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, দুই পক্ষের মিছিল এবং শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ১০টি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ। আর জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন পক্ষ থানায় অভিযোগ করেন নি’।

এ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সকালে মুঠোফোনে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু জানেন না। কেউ কোন অভিযোগ করেনি’। আগামী ৮ মে প্রথম দফায় হতে যাওয়া শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: