শ্রীপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬, আটক ১

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে দ্বারিয়াপুর পীর সাহেবের মসজিদ সংলগ্ন প্রতিবেশীদের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের দ্বারিয়াপুর পীর সাহেব দরবার মসজিদের অজুখানা, টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রতিবেশীদের সাথে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলামের সাথে বিরোধ হয়। এ সময় মাজার ও মসজিদের পূর্ব পাশের বাড়ির মালিকরা তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বলে বাঁধা দেয়। এ বাঁধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষে ৩০ থেকে ৪০ জন মারামারিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একই গ্রামের আলম মোল্যার ছেলে সজল মোল্যা (৩৫) ও উজ্জল মোল্যা (৩২), আলাউদ্দিন মোল্যার দুই ছেলে শামীম মোল্যা (৪৫) ও টিটো মোল্যা (৪০), রিপনের স্ত্রী হাসিনা বেগম (৩৮), লিটনের ছেলে লিমন মোল্যা (২৮) আহত হয়। আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও স্থানীয় দ্বারিয়াপুর হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

No description available.

আহত উজ্জল জানান, মসজিদের পার্শ্ববর্তী বসবাসরত অনেক মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সেখানে রাস্তার অনেকাংশ দখল করে টয়লেট ও অজুখানা নির্মাণ করা হচ্ছে। আমরা এ বিষয়ে মসজিদের সাধারণ সম্পাদককে জানালে তিনি তখন বিষয়টি দেখার কথা বলে চলে যায়। এরপর হঠাৎ দলবল নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। বাড়িঘর লুট করে নিয়ে যায়। আমার স্ত্রীর শরীরের গরম পানি ঢেলে দেয় তারা। এতে আমার স্ত্রীর শরিরের অনেক স্থান ঝলসে যাই।

মেয়ে জামাই বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার পারুল বেগম জানান, হঠাৎ একজনের মাথার প্রচন্ড আঘাত করে নওয়াবুল মাস্টারের লোকজন। তাকে উদ্ধার করতে সেখানে গেলে আমার উপরে ইট পাটকেলে নিক্ষেপ করে। এ সময় আমি আহত হয়।

আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হাসিনা বেগম জানান, দু-পক্ষের মারামারি ঠেকাতে গেলে পিছন থেকে লাঠির আঘাতে আহত হয়। মাথায় ইটের আঘাত লাগায় আমি আর কিছু বুঝে উঠতে পারিনি৷

No description available.

এ বিষয়ে দারিয়াপুর দরবার শরীফ মসজিদের সাধারণ সম্পাদক নওয়াবুল ইসলাম মুঠোফোনে জানান, জায়গাটা আসলে দরবার শরীফ মসজিদের। আমরা সেখানে সরকারি বাথরুমের কাজ করতে গেলে তাদের বাড়ির নারী-পুরুষেরা আমাদের উপর ইটপাটকেল মারতে শুরু করে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম কুমার জানান, এ ঘটনার পর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: