শ্রীপুরে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে সাকিব আল হাসান ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সব্দালপুর স্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা কুটিল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান প্রমুখ।

সাবেক সেনা সদস্য মো. জামাল হোসেন এর পরিচালনায় উপজেলার ৮ ইউনিয়নের খেলোয়াড় বৃন্দ পয়েন্ট ভিত্তিক প্রথম রাউন্ডের ভলিবল খেলায় অংশ নেন। প্রথম রাউন্ডের খেলা শেষে আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: