আজ শুক্রবার, অগাস্ট ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় সাড়ে ৩ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী মাগুরার পরনানদুয়ালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল শেখ(৪৫)। মঙ্গলবার মধ্য রাতে সাড়ে ৩কেজি গাঁজা সহ তাকে আটক করে শালিখা থানার
এস আই লিটন গাজী,এসআই লিটন হোসেন ও এএসআই মিলন হোসেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন বলেন গত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের একটি টিম যশোর-মাগুরা মহা সড়কের আড়পাড়া বাসস্ট্রান থেকে টিনের বাস্কে থাকা সাড়ে ৩কেজি গাঁজা সহ আরিফুল শেখ নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷

