শ্যামাপূজা ও দীপাবলি আজ

মাগুরানিউজ.কমঃ

images (11)

শ্যামাপূজা আজ। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবটি কালীপূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হবে দীপাবলি উৎসব। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

মাগুরার হিন্দু সম্প্রদায় আজ উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করবে। রাতে মণ্ডপে মণ্ডপে শ্যামা দেবীর পূজা আয়োজিত হবে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে।

একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মন্ডপ ও ঘরে ঘরে দীপাবলি উদযাপনের জন্য প্রদীপ প্রজ্বালন করা হবে।

দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে ধর্মীও প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

মাগুরা শহরের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান মাগুরা শহর কালীবাড়ি মন্দিরে সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হবে। পরে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সাতদোহা মহাশশ্মান, কালিকাতলা মহাশশ্মান, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সহ সারা জেলাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

মাগুরা নিউজের পক্ষ থেকে শুভ দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে মাগুরাবাসীকে শুভেচ্ছা ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: