শুভ নববর্ষ: নিরাপত্তার চাদরে মোড়া মাগুরা

মাগুরানিউজ.কমঃ

10959569_621193341359762_1092280068712046912_n
বাঙালির প্রাণের উৎসব, গানের উৎসব পহেলা বৈশাখ কড়া নাড়ছে দরজায়। রাত পোহালেই নববর্ষের আনন্দ উচ্ছাসে মেতে ওঠবে আবালবৃদ্ধবনিতা। সারা দেশের মতো মাগুরাতেও প্রাণের উৎসবে মাতোয়ারা হবে মানুষ। পুরনো দিনের গ্লানি ভুলে শিকড়ের উৎসবকে বরণ করতে মাগুরাজুড়ে চলছে প্রস্তুতি।

মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে মাগুরাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ।

বাঙালির আবহমান সংস্কৃতির এই উৎসবকে নির্বিঘ্ন করতে, নিরবিচ্ছিন্ন করতে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করছে মাগুরা জেলা পুলিশ। নববর্ষ তথা পহেলা বৈশাখের দিন মাগুরা শহরজুড়ে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

মাগুরা জেলা পুলিশ সূত্র জানায়, পহেলা বৈশাখকে ঘিরে গোটা পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ওইদিন মাগুরা শহরজুড়ে মানুষের ঢল নামবে, বিভিন্ন অনুষ্ঠানমালা হবে, মঙ্গল শোভাযাত্রা হবে- এসব বিষয়কে মাথায় রেখে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে কাজ করছে পুলিশ।

নিরাপত্তার ব্যাপারে সামান্যতম ছাড় দিতেও নারাজ মাগুরা জেলা পুলিশ। জানা গেছে, পহেলা বৈশাখের দিন মাগুরা শহরের সর্বত্র থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মোড়ে মোড়ে, গুরুত্বপূর্ণ পয়েন্টে, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশ।

একই সঙ্গে র‌্যাব, বিজিবিও পুলিশের সঙ্গে কাজ করবে। এদিকে পোশাকধারী পুলিশের সঙ্গে সঙ্গে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সদস্যরা শহরে ছড়িয়ে-ছিটিয়ে কাজ করবেন। এক্ষেত্রে মঙ্গল শোভাযাত্রা, জনসমাগমস্থল, বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানেও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন পুলিশ ও গোয়েন্দা সদস্যরা।

এদিকে রং নিয়ে কোনো ধরনের ‘বাড়াবাড়ি বরদাশত করা হবে না’ বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এ ধরনের কাজে কাউকে দেখা গেলে সঙ্গে সঙ্গে আটক করা হবে। বৈশাখের আনন্দের মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড- চলতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি করেছে পুলিশ প্রশাসন।

এ ব্যাপারে মাগুরা জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার সুদর্শণ কুমার রায় বলেন, পহেলা বৈশাখকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নিয়ে কাজ করছে। পহেলা বৈশাখে মানুষ আনন্দে মাতবে। কিন্তু আনন্দের মধ্যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কর্মকান্ড বা নিরাপত্তায় বিঘ্ন ঘটায় এমন কর্মকান্ড চললে সেটা প্রতিহত করা হবে। মানুষের জানমালের নিরাপত্তায় নববর্ষে পুলিশ, র‌্যাব, বিজিবি কাজ করবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: