১লা বৈশাখে ইলিশ-পান্তা বিলাসিতা! দেখুন মাগুরার আকাশে বছরের শেষ সূর্যোদয়

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48t_4267031593851699161_n

মাগুরাবাসী, দেখুন মাগুরার আকাশে বছরের শেষ সূর্যোদয়। ছবিটি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের বিশ্বরোড সংলগ্ন মাঠ থেকে তোলা। আগামী বছর শুভ হোক। সকলের জন্য মাগুরা নিউজ’র শুভকামনা। 

১লা বৈশাখ যারা পান্তা খেয়ে বাঙ্গালীপনা জাহির করে তারা আসলে বাঙ্গালীর দরিদ্রতা নিয়ে উপহাস করে। পহেলা বৈশাখ পালনের মূল উৎসব হল হালখাতা, নতুন পোষাকে মেলায় যাওয়া, স্বল্প দামের এটা ওটা কেনা আর মিষ্টিমুখ করা। জারি, সারি ভাটিয়ালীর আসর বসানো ইত্যাদি। স্থান বিশেষে মল্লযুদ্ধ খেলা, কাবাডি খেলা, নৌকা বাইচ, সাঁতার প্রতিযোগিতা প্রভৃতির মাধ্যমে দিনটেকে অন্য দিনের তুলনায় আনন্দমুখর উৎযাপন করা।

পান্তাভাত যদি খেতেই হয় তবে তা অবশ্যই মরিচ-পেঁয়াজ দিয়ে, ১৬ হাজার টাকা দিয়ে কেনা ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া নয়।

আসলে সামর্থ্য ও ব্যবসার কুশলী প্রচার ,ঐতিহ্যেও ভেজাল ঢুকে গেছে, একে রোধ করতে না পারলে ঐতিহ্য শব্দটাকে আর এখানে টেনে এনে অমর্যাদা করার দরকার নেই। এও সত্য, যে জাতি তার নিজের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবান, যত্নবান নয় তার পতন অবশ্যম্ভাবি। বাঙালিত্বের ঐতিহ্য হাজার বছরের পুরাতন, এ এক মহা সম্পদ।

একে রক্ষা ও লালন করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: