‘এসো হে বৈশাখ’ আর ‘মেলায় যাই রে’ ছাড়া নববর্ষের আর কোন গান নেই?

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48tg_4267031593851699161_n

‘এসো হে বৈশাখ’ আর ‘মেলায় যাই রে’ গানদুটি ছাড়া নববর্ষের আর কোন মনমাতানো গান নেই?

বাংলা বছরের প্রথম দিন বরণ করে নেওয়া হয় সাধারণত ‘এসো হে বৈশাখ’ গানটি দিয়ে। রমনার বটমূল থেকে শুরু করে পাড়া মহল্লার বৈশাখী আয়োজন, সবখানেই দিনের শুরু হয় এই গানটি দিয়ে। পহেলা বৈশাখ দিনটির সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গানটি। এরপরেই যে গানের নাম আসে তা হল ফিডব্যাকের ‘মেলাই যায় রে’ গানটি। পহেলা বৈশাখ দিনটির নানান সময়ে এই গান বাজে রাস্তা ঘাট সহ বিভিন্ন রেস্টুরেন্টে। মূলত আমাদের দেশের তরুণ সমাজের কাছে এই গানটিই সবচেয়ে গ্রহণযোগ্য বৈশাখী গান।

কিন্তু হতাশার কথা হল এই দুটি গান ছাড়া আর একটি গানও ঐ ভাবে এখনও শ্রোতাদের মনে জায়গা করে নিতে পারেনি এখনও।

রবি ঠাকুরের ‘এসো হে বৈশাখ’ গানটি এককভাবে চলে এসেছে ১৯৯০ সাল পর্যন্ত। এরপর ফিডব্যাকের ‘মেলায় যাই রে’ গানটি। এখন পর্যন্ত অনেক শিল্পীই বৈশাখী মেলা নিয়ে কিংবা পহেলা বৈশাখ দিনটিকে নিয়ে অনেক গান করেছেন। কিন্তু কোন গানই ধোপে টেকেনি। এখনও আমরা শুনে যাই সেই পুরনো গানগুলো। তাহলে কি করছে আমাদের তরুণ শিল্পীরা। প্রশ্নটা রাখার সময় হয়েছে বলে মনে হয় সাধারন শ্রোতাদের।

এখনকার শিল্পীদের মেধা নিয়ে কোন সন্দেহ নেই। বিশ্বমানের গান হচ্ছে এখন আমাদের দেশে। তবে কেন এখনও আমাদের দেশে পহেলা বৈশাখ কিংবা বৈশাখী মেলা নিয়ে নতুন কোন গান হলনা যা নিজের গুনে জায়গা করে নিতে পারে শ্রোতাদের মনে। মাগুরা নিউজ’র পাঠকদের পক্ষ থেকে মাগুরা নিউজ’র মাধ্যমে দেশের তরুণ শিল্পীদের প্রতি আমাদের এই প্রশ্নটা ছুড়ে দিলাম এবং উত্তরের অপেক্ষায় রইলাম। সবাইকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: