ছিটেফোঁটা বৃষ্টি, ভ্যাপসা গরমে অস্থির মাগুরা শহরবাসী

মাগুরানিউজ.কমঃ

mnশহর প্রতিবেদকঃ

হাঁসফাঁস করা গরমে নাজেহাল গোটা মাগুরা। মানুষ চাইছেন এই অস্বস্তি থেকে মুক্তি…মাগুরা চাইছে একটু বৃষ্টিতে ভিজতে …। ছিটেফোঁটা বৃষ্টি এবং গরম-দুটোই চলছে একসঙ্গে। গরম কমেনি এতটুকু, বরং ভ্যাপসা গরম বেড়েছে আরও। গুমোট আবহাওয়ায় স্বাভাবিক কাজকর্মে ঘটছে ব্যাঘাত। শহরে চলাচল হয়ে উঠেছে যন্ত্রণাকর।

ঘরের ভেতর বা বাইরে কোথাও স্বস্তি মিলছে না এতটুকু। দিনে ও রাতে একই ধরনের পরিস্থিতিতে হাঁপিয়ে উঠেছে মানুষ।

ঈদের আগে কেনাকাটার জন্য মানুষের যাতায়াত বেড়ে গেছে। দোকান বা বিপনিবিতানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র তেমন নেই, সেগুলোতে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই আছে কষ্টে। রোজায় শ্রমজীবী মানুষদের জন্য জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ।

আবহাওয়া অধিদপ্তর বলছে এই আবহাওয়া বেশিদিন থাকবে না। বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে বাতাসে আদ্রতা বেড়ে গেছে। এ কারণে গরম বেশি অনুভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: