শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল বাড়িয়েছে ২০ দলীয় জোট

মাগুরানিউজ.কমঃ 

bnp-0-1423143752

বিএনপির হরতাল কর্মসূচি আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। 

এতে বলা হয়েছে, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে বিরোধীদলীয় নেতাকর্মীকে গুলি করে হত্যা ও গণগ্রেফতার, গণতন্ত্র পূনরুদ্ধার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলায় গ্রেফতার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পূনরায় বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।’
 
এর আগে গত রোববার থেকে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির ডাকা এ হরতাল আগামীকাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
 
প্রসঙ্গত, দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্রের বিজয় ও সংবিধান রক্ষা দিবস’ হিসেবে ঘোষণা দিয়ে রাজধানীসহ দেশজুড়ে সভা-সমাবেশ কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
 
অন্যদিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে যে কোনো মূল্যে ঢাকাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ওই দিন সমাবেশ করতে না পেরে সারাদেশে টানা অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
এরপর থেকে কয়েক দফায় অবরোধের মধ্যেই হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: