মাগুরানিউজ.কমঃ
গোপালগ্রাম শাহি মসজিদ । মাগুরার শালিখা উপজেলার গোপাল গ্রামে আনুমানিক ৪০০ বছরের পুরাতন এই মসজিদ।
কথিত আছে, সম্রাট আকবরের শাসনামলে শালিখা উপজেলার গোপাল গ্রামের কলিমুদ্দিন শিকদার মসজিদটি নির্মাণ করান। মসজিদটির ওপরে একটি বড় গম্বুজ এবং চারপাশে চারটি মিনার আছে। ভেতরের আয়তন ৩০ বর্গফুট। বর্তমানে এ মসজিদটি সংস্কারের অভাবে ধ্বংস হতে ছলেছে।
মাগুরাবাসি সরকারের কাছে এটির সংস্কারের দাবি জানিয়েছেন।


