শীতে থরথর করছে মাগুরা

মাগুরানিউজ.কমঃ

52ff721f962ef-Rang-03

আজ শীত জেঁকে বসেছে। শীতে থরথর করছে মাগুরা। হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষজন। জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা।

শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া মানুষ বাইরে বের হয়নি। বিকেল নাগাদ রাস্তাঘাট-পাড়া-মহল্লা বা গ্রামীণ লোকালয় ফাঁকা হয়ে যায়। যাদের ঘর নেই, ফুটপাত যাদের ঠিকানা, তাদের কষ্ট ছিল সবচেয়ে বেশি।

1509679_886359131397809_4876232816750875082_n
সামর্থ্য অনুযায়ী গরম কাপড় কিনতে ভীড় জমাচ্ছেন নগরীর ফুটপাত ও ভাসমান দোকানগুলোতে। এরই মধ্যে দুস্থদের সহায়তায় কম্বলসহ শীতের পোষাক বিতরণ শুরু হয়েছে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে। তবে সরকারী উদ্যোগে এ কার্যক্রম এখনো শুরু হয়নি বলে জানা গেছে।

images

এদিকে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে নিম্মআয়ের মানুষের ভীড় বাড়ছে। ফলে দাম ও গেছে বেড়ে। জেলার শহরের মার্কেটের পুরাতন কাপড় বিক্রেতা জালাল উদ্দিন জানান, গত এক সপ্তাহে কাপড়ের বেচাকেনা বেড়েছে। তবে দাম বেশি নেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, আগের দামেই বিক্রি হচ্ছে এসব কাপড়।

2013-01-09-17-15-38-50eda5ba5114b-11

বাজারের কাঁচামাল ব্যবসায়ী জয়নাল হক জানান, শীতের কারণে সবজির দামও বেড়ে গেছে। তবে কনকনে ঠাণ্ডায় ক্রেতার সংখ্যা কিছুটা কমে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: