অপহরনের ৭ মাস পরে মাগুরার সদর উদ্দীনকে মুমুর্ষ অবস্থায় রাস্তায় ফেলে গেলো অপহরনকারীরা

মাগুরানিউজ.কমঃ

aaaappp

মাগুরা সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের বৃদ্ধ সদর উদ্দীন মোল্লা অপহরনের ৭ মাস পরে গতকাল বুধবার উদ্ধার হয়েছে।

মাগুরা থানার পুলিশ জানায় একই গ্রামের প্রতিপক্ষ লুৎফর রহমান দিংদের সাথে সদর উদ্দীন মোল্লার সামাজিক দ্বন্দ থাকায় প্রতিপক্ষ তাকে নানা রকম ভয়ভিতি ও হুমকি প্রদান করে আসছিলো।

এঘটনার পরে ইং ৮ এপ্রিল রাতের বেলায় প্রতিপক্ষের লোকেরা সদর উদ্দীন কে বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবী করে।

এব্যাপরে সদর উদ্দীনের স্ত্রী আয়শা খাতুন বাদী হয়ে মাগুরা থানায় মামলা নং ১১ তাং ৪/৫/২৪ ধারা দন্ডবিধি ১৪৩/৪৪৮/৩৬৪/৫০৬/৩৪ রুজু হয়। পুলিশ মামলার এজাহার ভুক্ত আসামি মনু মিয়া কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

এর পরে পুলিশ সদর উদ্দীন কে উদ্ধারের চেষ্টা করতে থাকে। দীর্ঘ দিন পরে আজ দুপুরে একটি পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং দন্ড বিধির ১৬১ ধারায় তার জবান বন্ধী গ্রহন করে।

সদর উদ্দীন মোল্লা পুলিশকে আসামীদের নাম উল্লেখ করে জানায় আসামীরা তাকে বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যেয়ে অঞ্জাত স্থানে বিভিন্ন বাড়ীতে আটক রাখে এবং মুক্তি পনের টাকা আদায়ের জন্য নানা রকম নির্যাতন চালায়। দীর্ঘদিন নির্যাতনের স্বীকার হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

আসামীরা মুমুর্ষ অবস্থায় তাকে রাস্তায় ফেলে যায়। স্থানীয় জনগণ তাকে মাগুরা সদর হাসপাতালে এনে ভর্তি করে। খবর পেয়ে মাগুরা থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: