মাগুরায় কলেজ ক্যাম্পাসে বখাটের হামলায় ছাত্রী আহত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রথম বর্ষ মানবিক বিভাগের এক ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রান্ত নামে বহিরাগত এক যুবক। আহত ছাত্রীকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার শিকার মেয়েটির বাবা এনামুল ইসলাম শিমুল বলেন, ‘মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের রুহুল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২) চার বছর ধরে আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। সোমবার দুপুরে সে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসে আমার মেয়ের পিছু নেয়। একপর্যায়ে মেয়ের ব্যাগ ধরে টান দেয়। প্রতিবাদ করলে বখাটে আমার মেয়েকে চড়-থাপ্পড় মারতে থাকে। কানে আঘাত পেয়ে মেয়ে জ্ঞান হারালে তার সহপাঠীরা চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান।’

মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, ‘চড়-থাপ্পড়ের আঘাতে ওই কলেজছাত্রী কানে আঘাতজনিত ব্যথা অনুভব করছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

জানতে চাইলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ বলেন, ‘বিষয়টি পুলিশকে জানিয়েছি। আইনগত ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি। একই সঙ্গে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশের সুযোগ বন্ধে সহায়তা চাওয়া হয়েছে। পাশাপশি পরিবারকেও আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’ কলেজের পক্ষ থেকে এ ব্যাপারে সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: