মাগুরায় ৪৯৯টি কচ্ছপ ও ৩৬ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

মাগুরানিউজ.কমঃ 

70417

 

মাগুরায় ৪৯৯টি কচ্ছপ ও ৩৬ কেজি গাঁজাসহ মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শালিখা উপজেলার সিংড়া বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

মাগুরার সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে আড়পাড়া-কালিগঞ্জ সড়কের সিংড়া বাজার এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৩৬ কেজি গাঁজা ও ৪৯৯টি কচ্ছপের বাচ্চা উদ্ধার করা হয়। মাইক্রোবাস থেকে মাদক ব্যবসায়ী যশোর জেলার শার্শা উপজেলার রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: