দেশে ফিরছেন তারেক রহমান

মাগুরানিউজ.কমঃ

MirzaAbbas-1416473892

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশের ফিরে আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘সেদিন বিমানবন্দরসহ সারাদেশে দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলা হবে।’

মির্জা আব্বাস বলেন, তিনি (তারেক রহমান) আসার পথে যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হন, সেজন্য নেতাকর্মীরা দুর্গ গড়ে তুলবেন।

তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে ছাত্রদল আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের অনুপস্থিতি জন্মদিনের আনন্দ ব্যথায় রুপান্তরিত হয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জন্মদিনে তিনি নেই, তাই মন ভারি হয়ে যায়। ১/১১ এর সময়ে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। ওই নির্যাতনে ক্ষতিগ্রস্ত মেরুদ-ের চিকিৎসার জন্য এখন তিনি যুক্তরাজ্যে রয়েছেন। সেখানেই উচ্চ শিক্ষা গ্রহণ করছেন।’

ক্ষমতাসীনরা তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এটি শুভ লক্ষণ। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে তাকে (তারেক রহমান) ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে যে সন্ত্রাস, দুর্নীতি, হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে তার সঙ্গে জড়িতদেরকে ভবিষ্যতে বিচারের আওতায় আনা হবে।’

 এ সময় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্রবিয়য়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার কথা। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের উপস্থিত থাকার কথা।

ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার-এনআরসি নামক একটি প্রতিষ্ঠানের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন চত্ত্বরে তারেক রহমানের জীবনের তিনটি অধ্যায় নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হচ্ছে। সেখানে প্রায় আড়াইশ ছবি প্রদর্শিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: