শালিখায় পুলিশের ওপর হামলার ঘটনায় ২ মামলা

মাগুরানিউজ.কমঃ 

POLICE-1422278509

মাগুরার শালিখা উপজেলায় রোববার সন্ধ্যায় অবরোধ-হরতাল চলাকালীন পুলিশের ওপর হামলা, বোমাবাজী ও গুলিবর্ষণের ঘটনায় নিহত বিএনপি কর্মী মসিউর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০ জনের নামে পৃথক দু’টি মামলা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শালিখা থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার বাদী হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দু’টি দায়ের করেন।
 
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় রোববার সন্ধ্যা সাতটায় হরতাল ও অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়।

তারা যানবাহন ভাঙচুর,  পেট্রোল বোমা ও ইট পাটকেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মশিউর রহমান (৪০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়।

এ সময় আহত হয় শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথসহ পাঁচ পুলিশ সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে এ সময় চারটি পেট্রোল বোমা উদ্ধার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: