বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে- এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ 

file (14).jpeg5tu4

বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আজ সোমবার বিকেলে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষমতার নেশায় বিএনপি নেত্রী অন্ধ হয়ে গেছেন। তিনি হরতাল ডাকলে কেউ তা মানে না। দলের নেতাকর্মীরা তার ডাকে সাড়া দেন না। সন্ত্রাসী দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষকে ঠেকিয়ে রাখা যায় না। রাস্তায় রাস্তায় গাড়ির জ্যাম, ফেরিঘাটে গাড়ির লম্বা লাইন তা প্রমাণ করে দেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে। 

রাঘবদাইড় মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকজ কুণ্ডু, সাধারণ সম্পাদক বাবুল ফকির, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

 

file (1tre4).jpeg54

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: