শালিখায় ২ শতাধিক শীতার্ত পেল আইডিয়াল কল্যাণ সংস্থার শীতবস্ত্র। Magura news

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় সেবামূলক সংস্থা আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্যোগে (IKS) দুই শতাধিক অসহায়, প্রতিবন্ধী ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র  বিতরণ করা হয়।
এসময় সংস্থাটির সভাপতি অলোক কুমার বসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উন্মে তাহমিনা মিতু, সমাজসেবা অফিসার শাহিনুল ইসলাম।
এছাড়াও সংস্থাটির সহ-সভাপতি তাজমিনুর রহমান টিটো, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আলম হোসেন, সদস্য আকতারুজ্জামান, রাইসুল ইসলাম প্রিন্স ও রনকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, শীতকালে অসহায় ও শীতার্ত মানুষের জন্য অতিব প্রয়োজনীয় একটি বস্তু হচ্ছে শীতবস্ত্র যা দান করা একটি মহৎ কাজ বলে আমি মনে করি পাশাপাশি যে সংগঠনটি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এসময় সভাপতির বক্তব্যে অলোক বসু বলেন, শালিখা উপজেলার আড়পাড়া,শতখালি ও তালখড়ি ইউনিয়নের দুই শতাধিক নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি এবং ভবিষ্যতে আইডিয়াল কল্যান সংস্থা (IKS) এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সংস্থাটির প্রধান সমন্বয়ক ও ক্যাশিয়ার ফিরোজ কবির।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: